২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়শিয়ার জাতীয় দিবসে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর অভিনন্দনবার্তা

মালয়শিয়ার জাতীয় দিবসে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মালয়শিয়ার রাজা তানকু সৈয়দ সিরাজউদ্দিন ইবনে তানকু সৈয়দ পুত্রা জামালুলালি এবং প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমেদ বাদাউয়িকে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2006, 02:14 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

প্রেসিডেন্ট তার বাণীতে বলেন, আসছে বছর গুলিতে দুই দেশ সম্ভাব্য ক্ষেত্রে সমঝোতার মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে একত্রে কাজ করবে।

প্রধানমন্ত্রী  মালয়শিয়ার প্রধানমন্ত্রী এবং জনগণের উদ্দেশ্যে বলেন, আগামী বছরে বিভিন্ন সমঝ্তোা চুক্তির মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরো জোরদার হবে এবং দ’ুদেশই এতে লাভবান হবে।

প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী তাদের অভিনন্দনবার্তায় মালয়শিয়ার বন্ধুভাবাপন্ন জনগনের শান্তি, সৌহার্দ এবং উন্নয়ন কামনা করেছেন।