২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনা ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

পাবনা ও সিরাজগঞ্জে সোমবার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

পাবনা ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2006, 02:59 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

পাবনার বিডিনিউজ প্রতিনিধি জানান, সকালে ফরিদপুর - ভাঙ্গুড়া সড়কের খলিশাদহ নামক স্থানে বরকত (৯) নামে একটি শিশু রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি নসিমন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

নিহত বরকত খলিশাদহ গ্রামের হযরত আলীর ছেলে। পুলিশ ঘাতক নসিমনটি আটক করেছে। এ ব্যাপারে ফরিদপুর থানায় একটি মামলা হয়েছে।

অপরদিকে দুপুর ১২ টার দিকে পাবনা - নগরবাড়ী মহাসড়কের পুটিগাড়া নামক স্থানে দ্রুতগামী একটি ট্রাকের চাপায় আমেনা খাতুন (৩০) নামে এক মহিলা ঘটনাস্থলেই মারা যান। তার বাড়ী বিরাহিমপুর গ্রামে।

সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, তাড়াশ উপজেলার সিরাজগঞ্জ - নাটোর মহাসড়কের খালকুলা নামক স্থানে সোমবার সকাল ৯টার দিকে দ্রুতগামী একটি ট্রাকের নিচে পিষ্ট হয়ে ময়দান আলী (৪০) নামে এক পথচারী নিহত হয়েছে। তার বাড়ী তাড়াশের ভাইয়ট গ্রামে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।