২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় গ্রেফতার হওয়া ৭ চরমপন্থী ৫ দিনের রিমান্ডে

সাতক্ষীরায় গ্রেফতার করা নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দলের সাত ক্যাডারকে চারদিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2006, 10:19 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

মামলার তদন্তকারী কর্মকর্তা রোববার সাতক্ষীরা নালিশী আদালতে আসামীদের পাঠিয়ে পাঁচদিনের রিমান্ডের আবেদন জানালে প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট সাইদুর রহমান সাতজনেরই চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ সাতজন হচ্ছে- তালার দোহার গ্রামের আজিজার রহমানের ছেলে আব্দুস সাত্তার (৩২), মুড়াগাছা গ্রামের আব্দুর রহিমের ছেলে আব্দুল আলীম (৩১), শাহপুর গ্রামের আব্দুর রউফ খানের ছেলে আক্তারুজ্জামান লিংকন (২৭) ও ইরফান গাজীর ছেলে লুৎফর রহমান (৩০), হরিহর নগরের আজিজ সরদারের ছেলে বাবু সরদার (২৬), সাতক্ষীরা শহরের পলাশপোল গ্রামের ইছাক গাজীর ছেলে বাবুল গাজী (৩৩) ও মঈনউদ্দীনের ছেলে কামরুজ্জামান (২৯)।

মোবাইল ফোনে হুমকী দিয়ে চাঁদার টাকা আদায়ের চেষ্টাকালে পুলিশ বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা শহরের নারিকেলতলা এলাকা থেকে চরমপন্থী দল পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) ক্যাডার সাত্তারকে গ্রেফতার করে।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী অন্যদের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।