২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার

রাজধানীর লালবাগ এলাকা থেকে রোববার দুপুরে অস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2006, 03:25 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

গ্রেফতারকৃত হাসান (২৪) এবং সোহেলের (২৩) কাছ থেকে দুটি রিভলবার এবং ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকেশ্বরী মন্দিরের সামনে ঘোরাঘুরির সময় ওই দুই যুবককে আটক করা হয়।