রাজধানীতে ২ জনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে একজন পুলিশ সদস্যসহ দুইজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ শনিবার একথা জানায়।
মৃতরা হচ্ছেন-মোজাম্মেল এবং নাজমুল ইসলাম। পুলিশ কনস্টেবল মোজাম্মেলের বাড়ি মানিকগঞ্জের শিবালয় থানায়।
পল্টন থানা পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানান, রাজারবাগ পুলিশ লাইন ব্যারাকের ৬ষ্ঠ তলার বাথরুম থেকে শুক্রবার রাত ১০টায় মোজাম্মেলের লাশ উদ্ধার করা হয়। বাথরুমের পাইপে তার লাশ ঝুলন্ত অবস্থায় ছিল।
এই ব্যাপারে পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে রাজধানীর আগারগাঁও এলাকায় শুক্রবার রাতে বৈদ্যুতিক লাইনের কাজ করার সময় নাজমুল নামের এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
