২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধুপুরে আদিবাসী নারীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে রোববার বিক্ষোভ সমাবেশ

গত ২১ আগস্ট টাঙ্গাইলের মধুপুরে কাঠ কুড়াতে গিয়ে বনরক্ষীদের গুলিতে সিসিলিয়া স্লান নামে এক আদিবাসী নারী গুরুতর আহত হওয়ার প্রতিবাদে বাংলাদেশ আদিবাসী ফোরাম রোববার বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2006, 03:32 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

শুক্রবার ফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। ফোরামের সাধারণ সম্পাদ সঞ্জীব দ্রং সাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, মধুপুরে সিসিলিয়া স্লান নামে এক আদিবাসী নারীর ওপর বনরক্ষীরা বিনা উস্কানিতে গুলিবর্ষণ করে। সিসিলিয়া বর্তমানে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।