২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে সহকর্মীর লাথির আঘাতে একজন নিহত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা কমপ্লেক্সে জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের আব্দুর রাজ্জাক (৫০) নামে এক স্যানেটারি মিস্ত্রি নিহত হয়েছেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সহকর্মীর লাথির আঘাতে বুধবার এ ঘটনা ঘটে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2006, 08:57 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

পুলিশ জানায়, বুধবার সকাল ১১ টার দিকে নালিতাবাড়ী জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের কোয়ার্টারের বৈদ্যুতিক মিস্ত্রি নুর ইসলামের স্ত্রীর সঙ্গে আব্দুর রাজ্জাকের স্ত্রীর কাপড় কাচা নিয়ে ঝগড়া হয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে নূর ইসলাম আব্দুর রাজ্জাকের বুকে লাথি মারেন। এতে রাজ্জাক গুরুতর আহত হন। তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর সেখানেই তিনি মারা যান।

এই ঘটনায় নুর ইসলামের স্ত্রী মনোয়ারা বেগমকে পুলিশ গ্রেফতার করেছে।