লোড শেডিং বন্ধের দাবিতে গাজীপুরে বিসিক শিল্পকারখানার মালিক ও শ্রমিকদের বিক্ষোভ, ঘেরাও
দৈনিক ২০ ঘন্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বুধবার দুপুরে গাজীপুরের কোনাবাড়ি বিসিক শিল্পকারখানার মালিক ও শ্রমিকরা স্থানীয় পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করে সেখানে সমাবেশ ও বিক্ষোভ প্রদর্শন করেছেন। সমাবেশ চলাকালে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত পার্শ্ববর্তী ঢাকা - টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বিঘিœত হয়।
আন্দোলনকারীরা আগামী ৭ দিনের মধ্যে ২০ ঘন্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা না হলে শিল্প কলকারখানা বন্ধ করে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলবে বলে হুমকি দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুর ১২টার দিকে কারখানার মালিক-শ্রমিকরা বিসিকের ভেতরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলকারীরা মহাসড়কের পাশে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে অবস্থান নেয়।
সেখানে এক সমাবেশে কারখানা মালিক সাইদুর রহমান ও জিল্লুর রহমান বক্তব্য রাখেন। তারা বলেন, লোডশেডিংয়ের কারণে শিল্প কারখানার উৎপাদন ৩০ ভাগ হ্রাস পেয়েছে। এ কারণে শ্রমিকদের সময়মত বেতন পরিশোধ করা যাচ্ছে না। ফলে শ্রমিক অসন্তোষসহ নানা প্রতিক্রয়া দেখা দিচ্ছে।
