শিক্ষক নির্যাতন ও বঞ্চনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে: সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা
দেশে শিক্ষক - কর্মচারীরাই সর্ববৃহৎ পেশাজীবী সম্প্রদায়। তাদেরকে নির্যাতন ও বঞ্চনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।
বুধবার বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাতীয় শিক্ষক - কর্মচারী ফ্রন্টের আহ্বায়ক অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ এ কথা বলেন।
সম্মেলনে শিক্ষক - কর্মচারীদের মূল দাবিগুলো মেনে নিয়ে প্রজ্ঞানণ জারি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। অন্যথায় দাবি আদায়ের জন্য পুনরায় তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
সম্মেলনে আরও জানানো হয়, আগামী ২০ সেপ্টেম্বর মহাসমাবেশের মাধ্যমে দেশব্যাপী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন আজিজুল ইসলাম, অধ্যক্ষ মো. শাহজাহান, অধ্যাপক আসাদুল হক, এমএ সাত্তার, মোশাররফ হোসেন,আব্দুল মান্নান প্রমুখ।
