২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীর অপহৃত কিশোরী ২ মাসেও উদ্ধার হয়নি

নীলফামারীর জলঢাকা উপজেলার পশ্চিম কাঠালী গ্রামের অপহৃত কিশোরী পুর্ণিমা রানী রায় সুইটিকে দুই মাসেও উদ্ধার করা সম্ভব হয়নি। পুর্নিমা কাঠালী এসসি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2006, 11:30 AM

Updated : 26 Apr 2022, 03:52 PM

সুইটির পিতা কৃষক মোহিনী লাল রায় সোমবার সাংবাদিকদের কাছে আহাজারি করে বলেন, মেয়েটি বেঁচে আছে কিনা জানি না।

তিনি অভিযোগ করেন, গত ২৪ জুন স্কুল ছুটির পর বিকালে বাড়ি ফেরার পথে এলাকার মিজানুর রহমান, জহুরুল হক, ফজলুর রহমান ও আজিজুল ইসলাম র সুইটিকে অপহরণ করে।

মেয়েকে ফিরে পেতে মোহিনী লাল রায় অনেক দেনদরবার করে ব্যর্থ হন। অবশেষে ১ জুলাই জলঢাকা থানায় উল্লেখিত চারজনের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন।

এই মামলার তদন্তকারী কর্মকর্তা জলঢাকা থানার এসআই আব্দুল বারী বিডিনিউজকে জানান, সুইটিকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের পাওয়া যায়নি। তবে প্রচেষ্টা অব্যাহত আছে।