২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবিতে টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজে বুধবার থেকে ২ দিনের কর্মবিরতি

রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবিতে দেশের ৬৪টি টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের (ভোকেশনাল) এক হাজার ৮৯৯ জন শিক্ষক কর্মচারি বুধ ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘন্টা কর্মবিরতি পালন করার ঘোষণা দিয়েছেন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2006, 10:33 AM

Updated : 26 Apr 2022, 03:52 PM

১৯৯৬ সালে গেজেটের মাধ্যমে সাবেক ভোকেশনাল প্রতিষ্ঠানগুলোকে প্রকল্পের আওতায় নিয়ে এসে টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজে রূপান্তরিত করা হয়।

সরকারি ঘোষণা মতে, এই সব প্রতিষ্ঠানের জনবল রাজস্ব খাতে স্থানান্তরিত হওয়ার কথা থাকলেও অদ্যাবধি হয়নি। সবশেষে রাষ্ট্রপতির আদেশের অপেক্ষায় থাকলেও এখন পর্যন্ত রাজস্ব খাতে অন্তর্ভুক্ত না হওয়ায় শিক্ষক কর্মচারিরা এই কর্মবিরতির সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবারের মধ্যে দাবি পূরণ না হলে ওই দিন তারা নতুন কর্মসূচি দিবে বলে জানা গেছে।