২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে সাবেক ছাত্রলীগ নেতাকে হয়রানির অভিযোগে এলাকায় বিক্ষোভ

রামগঞ্জ থানা পুলিশের বিরুদ্ধে লক্ষ্মীপুরের কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এম এ মোমিন পাটোয়ারীকে একের পর এক মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2006, 08:50 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

জানা গেছে, পুলিশ সোমবার তাকে একটি ডাকাতি মামলায় শ্যেন এরেস্ট দেখিয়ে আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড প্রার্থনা করে। কিন্তু মামলার বাদী এরশাদ হোসেন আদালতে উপস্থিত হয়ে ছাত্রনেতা মোমিন ওই মামলার আসামী নয় মর্মে এফিডেভিট দিলে হাকিম নূরউল্যা নূরী তার রিমান্ড নামঞ্জুর করেন।

এর আগে শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর পোস্টার লাগানোর সময় ৫ আগস্ট রামগঞ্জের চন্ডিপুর থেকে পুলিশ তাকে হয়রানিমুলকভাবে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় এবং তার ওপর অমানবিক নির্যাতন চালায়। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়। তারও আগে গত ৩ মার্চ রামগঞ্জে পুলিশ - যুবলীগ সংঘর্ষ মামলায় তাকে জড়ানো হলে হাইকোর্ট থেকে তিনি জামিনে মুক্তি লাভ করেন। এ ছাড়া বর্তমানে আরো কয়েকটি নতুন মামলায় তাকে জড়ানোর হুমকি দেয়া হচ্ছে।

এদিকে তার নিঃশর্ত মুক্তি দাবি করে সোমবার জেলা আওয়ামী লীগ সভাপতি এম আলাউদ্দিন, সহ--সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মিজানুর রহিম, রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমীন এবং ঢাকায় আওয়ামী আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট সফিক মাহমুদ পিন্টু একটি যৌথ বিবৃতি দিয়েছেন।

এছাড়া মোমিন পাটোয়ারীর মুক্তির দাবীতে সোমবার বিকেলে জেলা ছাত্রলীগ সভাপতি জাকির-আল মামুন ও সাধারণ সম্পাদক শেখ জামান রিপনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা-কর্মীলা শহরে বিক্ষোভ মিছিল করেছে।