২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদক সম্রাট মুন্নার ফাঁসির দাবিতে সাভারে ব্যবসায়ীদের বিক্ষোভ

সাভারের মাদক সম্রাট খ্যাত ও দেড় ডজন মামলার আসামি গ্রেফতারকৃত মুন্নার (৩৫) ফাঁসির দাবিতে সোমবার সাভারে ব্যবসায়ীরা বিক্ষোভ প্রদর্শন করেন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2006, 07:23 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

সাভারের পোল্ট্রি ফিড ব্যবসায়ীরা সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে এ বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঢাকা - আরিচা মহাসড়কের খসরুবাগ থেকে শুরু হয়ে মহাসড়কের উভয় পার্শ্ব প্রদক্ষিণ করে কাঁচাবাজার দিয়ে ঘুরে পুনরায় খসরুবাগ এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। মিছিল ও সমাবেশে সাভার পোল্ট্রি ফিড মালিক সমিতির সভাপতিসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।         

এ কর্মসূচি চলাকালে মহাসড়কে প্রায় আধ ঘণ্টা যান চলাচলে বিঘœ ঘটে।

সাভার থানার এস আই সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত মুন্নাকে সাতটি মামলায় ১০দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, মুন্নাকে বোরবার দুপুরে সাভার থানাপুলিশ সাভারের আমিনবাজার এলাকা থেকে গ্রেফতার করে।