রাজধানীর ইমামগঞ্জের নূরানি সেন্টারে অগ্নিকাণ্ড, ২ জন আহত
রাজধানীর ইমামগঞ্জের নূরানি সেন্টারে সোমবার এক অগ্নিকাণ্ডে দুইজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী এবং দমকল বাহিনী সূত্রে জানা যায়, নূরানি সেন্টারের ভূগর্ভস্থ একটি গুদামে ভোর ৫টায় আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে গুদামে রক্ষিত বিভিন্ন পাটজাত দব্য এবং সুতা পুড়ে যায়।
দমকল বাহিনীর কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় সাড়ে তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এসময় নূরানি সেন্টারের দুই কর্মচারি হোসেন মাহমুদ (২৫) এবং শাহেদ আলী সরকার (৫০) আশংকাজনক অবস্থায় মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে সে ব্যাপারে দমকল বাহিনীর কর্মীরা নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।
