২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবাদ সম্মেলন বিএনপি ও ছাত্রদল নেতারা নিজেদের নির্দোষ দাবি

চরফ্যাশন উপজেলার কুকরী ডাকাতিয়া মাছঘাটে জেলেদের মধ্যে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতারা।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2006, 10:20 AM

Updated : 26 Apr 2022, 03:52 PM

স্থানীয় বিএনপি কার্যালয়ে রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি করেন।

উপজেলা ছাত্রদল সভাপতি সহিদুল আলম প্রিন্স ও মানিকা ইউনিয়ন বিএনপির সম্পাদক ফারুক মাস্টার এতে দাবি করেন, পাশাপাশি দুটি ইউনিয়নের জেলে ও মাছ ব্যবসায়ীদের দীর্ঘদিনের বিবাদের জের ধরে ১৩ আগস্ট দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে বিএনপি বা ছাত্রদলের কোনো নেতা বা কর্মী জড়িত ছিলেন না।

এর আগে উপজেলা ছাত্রদল সম্পাদক শাহীন আরেক সংবাদ সম্মেলনে এই সংঘর্ষকে প্রিন্স ও ফারুক মাস্টারের ব্যবসায়িক বিরোধের বিষয় বলে উল্লেখ করেন।

শনিবার উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে এক সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়।