২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানি সম্পদ মন্ত্রীর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল সুইডেনে

বিশ্ব পানি সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠেয় অনুষ্ঠানমালায় যোগ দিতে পানি সম্পদ ও বাণিজ্য মন্ত্রী হাফিজউদ্দিন আহমদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল শনিবার সুইডেন গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2006, 10:04 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

পানি সম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ২০ থেকে ২৬ আগস্ট পর্যন্ত সুইডেনের স্টকহোমে বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে প্যানেল বৈঠকসহ বিভিন্ন সেশন অনুষ্ঠিত হবে।

এসব বৈঠকে ভারতের পানি সম্পদ মন্ত্রীসহ একটি প্রতিনিধি দলসহ বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধিরা যোগ দেবেন।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এ সময় বাংলাদেশের প্রতিনিধি দলের পক্ষ থেকে উজানের দেশের অসহযোগিতা ও অনীহার কারণে আন্তর্জাতিক ও অভিন্ন নদ-নদীর পানি বন্টর ও ব্যবস্থাপনার সমস্যা, গঙ্গা ও তিস্তাসহ বিভিন্ন নদীর পানি বন্টন বিষয়ে বক্তব্য তুলে ধরা হবে।

প্রতিনিধি দলের অন্য দুই সদস্য হলে পানি সম্পদ সচিব সৈয়দ মোহাম্মদ জোবায়ের ও যৌথ নদী কমিশনের (জেআরসি) সদস্য তৌহিদুল আনোয়ার খাঁন।