গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
গাইবান্ধার ধাপেরহাটে রোববার সকালে সড়ক দুর্ঘটনায় খলিলুর রহমান (৬০) মারা গেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি ট্রাক ধাপেরহাটে সকাল সাড়ে ৭টার দিকে খলিলুর রহমানকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
