২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামুর ঈদগড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: ১ ব্যক্তি আটক

কক্সবাজারের রামু থানা পুলিশ এক অস্ত্র ক্রেতাকে আটকের পর অস্ত্র তৈরির গোপন কারখানার সন্ধান পেয়েছে। আটককৃত ব্যক্তি মিয়ানমারের নাগরিক বলে জানা গেছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2006, 07:30 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

জানা গেছে, রামু থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দুর্গম এলাকা ঈদগড় থেকে স্থানীয় ফকিরাকাটা গ্রামের মকবুল আহমদের পুত্র শহিদুল্লাহকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ তার কাছ থেকে সদ্য তৈরী ২টি দেশী লম্বা বন্দুক ও অস্ত্র কারখানা থেকে ৩৪ প্রকারের অস্ত্র তৈরীর সরঞ্জাম উদ্ধার করে। তবে কারখানা থেকে অন্য কাউকে আটক করা সম্ভব হয়নি।

গ্রেপ্তারকৃত শহিদুল্লাহ মিয়ানমার থেকে এসে ঈদগড়ে বাস করছিল। তিনি ঈদগড় থেকে প্রায় ৬ কিলোমিটার পূর্বদিকের পাহাড়ি এলাকা থেকে এই অস্ত্র ও সরঞ্জাম কিনে এনেছিলেন বলে পুলিশকে জানিয়েছেন।

রামু থানা পুলিশ জানায়, ওসি মাহবুবুল হক ও সেকেন্ড অফিসার নীলু বড়–য়া এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন। এ ব্যাপারে মামলা হয়েছে।