২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক মাহবুব মতিনের ওপর হামলার নিন্দা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি এম শফিকুল করিম ও সাধারণ সম্পাদক শাহেদ চৌধুরী চ্যানেল আই - এর সিনিয়র রিপোর্টার মাহবুব মতিনের ওপর হামলা ও মারধরের তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন। মাহবুব মতিন ডিআরইউ এর প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদকও।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2006, 04:46 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

নেতারা এক বিবৃতিতে বলেন, মাহবুব মতিন বুধবার দুপুরে পেশাগত দায়িত্ব পালনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে গেলে একদল সন্ত্রাসী পুলিশের উপস্থিতিতে তার ওপর হামলা চালায়। তারা মাহবুব মতিন ও তার সঙ্গে থাকা চ্যানেল আই এর ক্যামেরাম্যানকে বেদম মারধর করে রক্তাক্ত করে। সন্ত্রাসীরা এসময় নিজেদেরকে মিরপুরে সন্ত্রাসীদের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক লীগের নেতা মনিরউদ্দিন মনুর আত্মীয়স্বজন বলে পরিচয় দেয়।

নেতারা এই হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বিবৃতিতে বলেন, এ ধরনের ঘৃণ্য হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর হামলারই শামিল। তারা সাংবাদিকদের নিরাপত্তা বিধান ও এ ধরনের ঘটনার ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আইন - শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের ্রপতি আহ্বান জানান।