২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর ও কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

যশোর ও কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছে। কেরানীগঞ্জ থেকে বিডিনিউজ প্রতিনিধি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় কেরানীগঞ্জের মুন ব্যাপারীর ঢাল এলাকায় রাস্তা পার হওয়ার সময় নগর পরিবহনের দ্রুতগামী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ময়না (৬) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2006, 04:04 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

সে কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার পূর্ব পড়–রা গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠিয়েছে।

যশোরের বিডিনিউজ প্রতিনিধি জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে যশোর - বেনাপোল সড়কের মালঞ্চী ইটভাটা সংলগ্ন স্থানে যশোরগামী একটি বাসের (নারায়ণগঞ্জ - ব - ০২ - ০০৪৪) ধাক্কায় ভ্যানযাত্রী দুই মহিলা নিহত হন। এ ঘটনায় ভ্যানচালক জয়নাল, বাসচালকসহ ছয়জন আহত হন। নিহতরা হলেন যশোর সদরের মালঞ্চী গ্রামের নূর আলী দফাদারের স্ত্রী সুফিয়া খাতুন (৬০) ও একই এলাকার শরিফুলের স্ত্রী মর্জিনা খাতুন (২৮)। দুর্ঘটনায় নিহতদের শরীর রাস্তার পাশে গাছের সঙ্গে লেপ্টে যায়।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ৩/৪টি গাড়ি ভাংচুর করে এবং রাস্তায় ব্যারিকেড দেওয়ায় যশোর - বেনাপোল সড়কের দুই পাশে বহুসংখ্যক যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি আয়ত্বে আনার চেষ্টা করে।