২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ভেজাল দুধ খেয়ে শিশুরা পেটের পীড়ায় আক্রান্ত

শেরপুরের পাঁচটি উপজেলা এবং চারটি পৌরসভা এলাকায় শতাধিক হাট-বাজারে ভেজাল দুধ বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এই দুধ খেয়ে শিশুরা পেটের পীড়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2006, 10:56 AM

Updated : 26 Apr 2022, 03:52 PM

অভিযোগে জানা যায়, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) নির্ধারণকৃত দুধের গুণগত মান ও দুগ্ধ সম্পর্কিত আইন-কানুন প্রয়োগ না হওয়ার কারণে জেলার হাট-বাজারে নির্ভেজাল দুধ পাওয়া প্রায় অসম্ভব।

তরল দুধের হিমাঙ্ক মাত্রা নির্ণয় না করার ফলে বিক্রেতারা ইচ্ছামত দুধে পানি অথবা গুড়া দুধ মিশিয়ে বিক্রি করছে। এতে করে এ সব দুধে ক্যালসিয়াম অক্সাইড, ফসফরাস, আয়রণ ও আয়োডিন একেবারেই থাকছে না। আর এই দুধ খেয়ে হাজার হাজার শিশুরা পেটের পীড়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে।

শেরপুর পৌরসভার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কিবরিয়া জানান, গত ২/৩ মাস আগে দুধে পানি দেওয়ার কারণে কয়েকজন অসাধু দুধ ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট কর্মচারীরা বিক্রেতাদের কাছ থেকে মাসোহারা বাবদ উৎকোচ পেয়ে থাকে। ফলে অসাধু ব্যবসায়ীরা নিশ্চিন্তে দুধে ভেজাল মিশিয়ে যাচ্ছে।