২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলাপাড়া উপকূলে ট্রলারডুবি, ১৬ জেলের প্রাণহানির আশঙ্কা

ঝড়ো হাওয়ার কারণে মঙ্গলবার রাতে কলাপাড়া উপকূলে এফবি তাছলিমা নামের একটি ফিশিংবোট সাগরে ডুবে গেছে। বুধবার সকালে ভাসমান অবস্থায় আলীরাজ (২৯) নামের এক জেলেকে উদ্ধার করার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে মহীপুর উপস্বাস্থ্য ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2006, 09:00 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

জানা গেছে, ডুবে যাওয়া বোটে মাঝি-মাল্লাসহ ১৮ জন জেলে ছিল। পাথরঘাটায় আরো এক জেলে উদ্ধার হলেও ১৬ জেলের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। 

সাগর উত্তাল হওয়ায় ফিরে আসা অন্য ট্রলারের জেলেরা জানিয়েছেন, তারা সাগর বক্ষে ট্রলারের বহু মালামাল ভাসতে দেখেছেন।

এদিকে প্রবল ঝড়ো হাওয়ায় লালুয়া ইউনিয়নের চাড়িপাড়া, মুন্সিপাড়া, নেওয়াপাড়া, চৌধুরীপাড়া, ছোট পাচ নং, বড় পাচ নং গ্রাম সংলগ্ন বেড়িবাঁধ হুমকির মুখে পড়েছে। এই কয়দিনে অন্তত এক কিলোমিটার বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।