২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোডশেডিং দিনে বন্ধ ও রাতে সহনীয় পর্যায়ে রাখতে সরকারি উদ্যোগ

দিনে বিদ্যুতের লোডশেডিং সম্পূর্ণ বন্ধ এবং রাতে (পিক আওয়ার) তা সহনীয় পর্যায়ে রাখার জন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এ লক্ষ্যে তিনটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2006, 08:12 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

কমিটিগুলো আগামীকাল মঙ্গলবার থেকে কাজ শুরু করবে। সোমবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিদ্যুত, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বিদ্যুত প্রতিমন্ত্রী মেজর জেনারেল (অব.) আনোয়ারুল কবির তালুকদারের সভাপতিত্বে বিদ্যুত ভবনে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়োমিং বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগের অধ্যাপক সদরুল উলা অনুষ্ঠানে ‘সাম্প্রতিক বিদ্যুত সঙ্কট ও সম্ভাব্য স্বল্প মেয়াদী সমাধান’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি তার উপস্থাপনায় বিদ্যুতের ফ্রিকোয়েন্সি সমস্যা দূর করে এবং ক্যাপাসিটি ব্যাংক স্থাপনের মাধ্যমে বিদ্যুতের লোডশেডিং কমিয়ে আনার বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন।

বৈঠকে বিদ্যুতের ফ্রিকোয়েন্সি সমস্য দূর করার জন্য একটি, বিদ্যুতের লোড শেডিং বরাদ্দের বিষয়ে একটি এবং বিদ্যুত সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ বিষয়ে আরেকটি কমিটি গঠন করা হয়। এ সব কমিটিতে রয়েছেন বিদ্যুত উৎপাদন, বিতরণ ও সঞ্চালন সংস্থার প্রতিনিধি। এ ছাড়া বৈঠকে আগামী আগামী ৩০ দিনের মধ্যে লোডশেডিং প্ল্যান প্রস্তুত করার সিদ্ধান্ত হয়।

বিদ্যুত প্রতিমন্ত্রী লোডশেডিং সর্বনিু পর্যায়ে কমিয়ে আনা এবং গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানের ওপর বিশেষ গুরুত্ব দেন। তিনি এজন্য যত দ্রুত সম্ভব কার্যকর পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নের জন্য বিদ্যুত কর্মকর্তাদের নির্দেশ দেন।

বৈঠকে সংশিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।