২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু জাদুঘর চত্বর থেকে বৈদ্যুতিক তার কাটার সময় এক যুবক গ্রেপ্তার

ধানমন্ডির বঙ্গবন্ধু জাদুঘর চত্বর থেকে সোমবার জাদুঘরের বৈদ্যুতিক তার কাটার সময় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2006, 07:35 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

গ্রেপ্তারকৃত যুবক নুরুন্নবী তারা মিয়া (১৮)।

পুলিশ জানায়, দুপুর সাড়ে তিনটার দিকে অপর দুই সহযোগির সাথে জাদুঘর ভবনের বৈদ্যুতিক তার কাটার সময়  নুরুকে গ্রেপ্তার করা হয়।

তাকে জিজ্ঞাসাবাদ করলে সে পুলিশকে জানায়, সে তার পিতা আলাউদ্দিন এবং তার এক আত্মীয় রহিমুল্লার নির্দেশে ওই কাজ করছিল।

ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

এ বিষয়ে জাদুঘরের তত্ত্বাবধায়ক মো. সিদ্দিকুর রহমান জানান, জাদুঘরের প্রহরীরা ধাওয়া করে নুরুকে আটক করতে পারলেও এসময় তার অপর দুই সহযোগী পালিয়ে যায়।

পরে পুলিশ মোহাম্মদপুরের শিয়া মসজিদ বস্তি থেকে জিজ্ঞাসাবাদের জন্য নুরুর পিতাকে আটক করে।