২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতলব উত্তরে বড় ভাইয়ের ঘুষিতে ছোটভাই নিহত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বড় ভাইয়ের ঘুষিতে ছোটভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2006, 04:16 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

উপজেলার সুজাতপুর এলাকায় সোমবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বড় ভাই রাজ্জাকের (৬৫) ঘুষিতে আপন ছোটভাই ইসহাক (৬০) ঘটনাস্থলে মারা যান। জমি-সংক্রান্ত বিরোধের জের ধরেই এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।