২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার টেক্সটাইলস মিলস-এ ডাকাতি, থানায় চুরির মামলা, গ্রেফতার ৩

সাভার পৌর এলাকার আইচানোয়াদ্দায় অবস্থিত রফতানিমুখী প্রতিষ্ঠান সাভার টেক্সটাইলস এন্ড সুরমা গার্মেন্টসে এক দুর্ধর্ষ ডাকাতি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2006, 07:46 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

জানা গেছে, ১০-১২ জনের একদল ডাকাত রোববার ভোরের দিকে পেছনের বাউন্ডারি ওয়াল পেরিয়ে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা ১৪ জন নৈশপ্রহরী ও প্রতিষ্ঠানের বৈদ্যুতিক মিস্ত্রিকে বেঁধে রেখে শ্রমিকদের বেতনের প্রায় ৮ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় সাভার গ্র“ফের প্রজেক্ট অফিসার এ কে এম ফজলুল আলম বাদি হয়ে প্রায় ৫ লাখ টাকা চুরি হয়েছে উল্লেখ করে রোববার সাভার থানায় মামলা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিষ্ঠানের এক কর্মকর্তা জানান, ডাকাতির ঘটনায় ফ্যাক্টরির কোনো কর্মকর্তা ও কর্মচারি জড়িত থাকতে পারেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বদরুজ্জামান জানান, ডাকাতির ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুই নৈশপ্রহরি ও একজন বৈদ্যুতিক মিস্ত্রিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন তাজউদ্দিন (৩৮), তৈয়ব আলী (৩৯) ও কালাম (২১)।

গ্রেফতারকৃতদের সাত দিনের রিমান্ড চেয়ে বোরবার আদালতে পাঠানো হয়েছে।