২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্রগ্রামে মাঝারি ধরনের ভূকম্পন অনুভূত

বন্দরনগরী চট্রগ্রাম ও আশপাশের এলাকায় শনিবার গভীর রাতে মাঝারি ধরনের ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৯।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2006, 05:51 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

চট্রগ্রামের আমবাগানে অবস্থিত দেশের একমাত্র ভূমিকম্প নিরীক্ষণ অফিস সূত্র জানায়, ৩২ সেকেন্ড ব্যাপী এই ভূমিকম্প রাত ২ টা ৪৮ মিনিট ১২ সেকেন্ডে শুরু হয়ে ২টা ৪৮ মিনিট ৪৪ সেকেন্ডে শেষ হয়। চট্রগ্রাম বন্দরের ৩০৪ কিলোমিটার দূরে অবস্থিত পুরনো যন্ত্রপাতি - নির্ভর ভূমিকম্প নিরীক্ষণ কেন্দ্রটি ভূমিকম্প সম্পর্কে আর কোনো তথ্য দিতে পারেনি।

এদিকে ঘুমন্ত চট্রগ্রামবাসীর বেশীরভাগ লোকই এই ভূমিকম্পন টের পাননি। ভূমিকম্পের ফলে কোনো প্রাণহানি ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।