২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান, শিক্ষক সমিতির ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি প্রত্যাহার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক ফয়েজ মোহাম্মদ সিরাজুল হক শনিবার বিশ্ববিদ্যালয়ের নবম উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2006, 08:46 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

এদিকে নতুন উপাচার্য নিয়োগের দাবী পূরণ হওয়ায় শিক্ষক সমিতির নির্বাহী সভায় সমিতির ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে। এর প্রেক্ষিতে দীর্ঘ ২৩ দিন অচলাবস্থার পর শনিবার কয়েকটি বিভাগের ক্লাস অনুষ্ঠিত হয়। এসময় ছাত্র-ছাত্রীদের পদচারনায় ক্যাম্পাস ছিলো মুখরিত।

অপরদিকে সাধারণ শিক্ষার্থীরা তাদের ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবীতে মিছিল ও প্রশাসন ভবনের সামনে সমাবেশ করেছে। এসময় উপাচার্যের পক্ষ থেকে শিক্ষক সমিতির সহ-সভাপতি ড. আলীনুর রহমান এবং ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. রুহুল আমীন শিক্ষার্থীদের ক্ষতিপূরণ পুষিয়ে দেওয়ার আশ্বাস দেন।