বিশ্ব যুব দিবস পালিত হচ্ছে
সারাবিশ্বের মতো বাংলাদেশেও শনিবার বিশ্ব যুব দিবস পালিত হচ্ছে।
দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচী পালন করছে। এসব কর্মসূচীর মধ্যে রয়েছে আলোচনা সভা, গোল টেবিল বৈঠক এবং শোভাযাত্রা।
যুব দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে-‘সম্মিলিতভাবে দারিদ্র্য মোকাবেলা’।
১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে এ দিবসটি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
বিশ্বের যুব সমাজের উন্নয়ন, সমস্যা চিহ্নিতকরণ, জাতি ও রাষ্ট্রের প্রতি যুবকরা কিভাবে কি অবদান রাখতে পারে, এসব বিষয়কে সামনে রেখে বিগত সাত বছর ধরে পালিত হচ্ছে এ দিবসটি।
