২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালাপাড়ায় বঙ্গোপসাগরে অস্বাভাবিক জোয়ার, ফেরিঘাটে তিন ঘন্টা যান চলাচল বন্ধ

কলাপাড়া কুয়াকাটা সংলগ্ন দক্ষিণ উপকূল জুড়ে বঙ্গোপসাগরে অস্বাভাবিক জোয়ার বয়ে যাচ্ছে। ফেরিঘাটে কোমর পানি জমে যাওয়ায় শুক্রবার দুপুরে তিন ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কলাপাড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2006, 06:18 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

বঙ্গোপসাগরে দুই দফা জোয়ারের কারণে শুক্রবার দুপুরে কুয়াকাটা-কলাপাড়ায় তিনটি ফেরিঘাটই কোমর পানিতে ডুবে যায়।

লালুয়া এলাকায় প্রায় তিনটি গ্রাম জোয়ারের পানিতে তলিয়ে গেছে। জোয়ারের পানির চাপে ৪৭/৪ পোল্ডারের একটি স্লুইস গেটের সামনের অংশ ভেঙ্গে গেছে। ফলে তিন হাজার একর জমির আমন চাষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বঙ্গোপসাগরের জোয়ারের তোড়ে তিনটি ঝিনুক দোকান ভেসে গেছে এবং শতাধিক নারিকেল ও ঝাউ গাছ উপড়ে গেছে। এছাড়া রমনাবাদের বেড়িবাঁধ পানি ছুঁই ছুঁই করছে।

সহস্রাধিক মাছ ধরা নৌকা মহিপুর-আলীপুর ঘাটে রয়েছে। সাগর উত্তাল থাকার কারণে মাছ ধরা বন্ধ রয়েছে।