২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় প্রতিপক্ষের গুলিতে চরমপন্থি খুন

পাবনার আতাইকুলা উপজেলার গয়েশবাড়ী গ্রামে এক চরমপন্থিকে প্রতিপক্ষের ক্যাডাররা কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2006, 02:30 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

নিহতের নাম আবু সাইদ। তিনি ’বাহিনী দল’র ক্যাডার। 

পুলিশ জানায়, শুক্রবার ভোরে প্রতিপক্ষের চরমপন্থি ক্যাডাররা আবু সাইদকে বাড়ী থেকে ধরে নিয়ে পার্শ্ববর্তী মাঠে কুপিয়ে ও গুলি করে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যায়।

পুলিশ শুক্রবার সকালে গয়েশবাড়ী মাঠ থেকে সাইদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (এমএল - জনযুদ্ধ)’র পক্ষ থেকে রূহিত রায় এ হত্যাকাণ্ডের দায়-দায়িত্ব স্বীকার করেছেন।