পাবনায় ব্যবসায়ী খুন
পাবনার আতাইকুলা উপজেলার চায়েরা গ্রামে এক ব্যবসায়ী খুন হয়েছেন। নিহত ব্যবসায়ীর নাম আবু সাইদ।
পুলিশ জানায়, ব্যবসায়ী আবু সাইদ বৃহস্পতিবার রাতে বাড়ী থেকে বের হয়ে যাওয়ার পর আর ফিরে আসেননি। পুলিশ শুক্রবার সকালে তার বাড়ীর কাছে রাস্তার পাশ থেকে লাশ উদ্ধার করে।
পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (এমএল - জনযুদ্ধ)’র এক সদস্য স্থানীয় একটি পত্রিকা অফিসে ফোনের মাধ্যমে এই হত্যাকাণ্ডের দায়-দায়িত্ব স্বীকার করেছে।
কি কারণে আবু সাইদকে হত্যা করা হয়েছে সে বিষয়ে পুলিশ নিশ্চিত করে কিছু বলতে পারেনি।
