চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় রূপিসহ ১ জন আটক
চাঁপাইনবাবগঞ্জ শহরের শাহ নেয়ামতুল্লাহ কলেজ মোড় থেকে বুধবার সকালে পুলিশ এক ব্যক্তিকে তিন লাখ ৯৮ হাজার ভারতীয় রূপিসহ আটক করেছে।
আটককৃতের নাম বজলুর রহমান (৩০)। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনকষা ইউনিয়নের টোকনা গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, জিল্লুর রহমান ঢাকা থেকে মডার্ণ এন্টারপ্রাইজ যোগে চাঁপাইনবাবগঞ্জ শহরের শাহ নেয়ামতুল্লাহ কলেজ মোড়ে এসে নামে। তার চলাফেরা সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তার দেহ তল্লাশী করে।
এ সময় পুলিশ তার কোমর থেকে গামছায় মোড়ানো অবস্থায় তিন লাখ ৯৮ হাজার ভারতীয় রূপি উদ্ধার করে।
তদন্তকারী কর্মকর্তা রিয়াজুল ইসলাম বিডিনিউজকে জানান, গ্রেফতারকৃত বজলুর রহমান ঢাকার ফকিরাপুল থেকে করিমউল্লাহ নামে এক ব্যক্তির নিকট থেকে রূপিগুলি শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তে নিয়ে যাচ্ছিল।
এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
