২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় ভাঙ্গারী ব্যবসায়ীর লাশ উদ্ধার

ভোলা শহরের বাণিজ্যিক এলাকা ইলিশা বাসস্ট্যান্ড থেকে পুলিশ সোমবার সকালে স্থানীয় এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2006, 01:08 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

নিহতের নাম আবদুল আলিম (৬০)। তিনি ফরিদপুর জেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আবদুল আলিম ইলিশা বাসস্ট্যান্ডে পুরাতন লোহা ও পরিত্যক্ত জিনিষপত্র কেনা-বেচার ব্যবসা করতেন। প্রতিদিনের মতো রবিবার রাতেও তিনি দোকান ঘরে ঘুমান। সকালে দোকানের পেছনে তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে। এ সময় লাশের পাশ থেকে রক্তাক্ত একটি লোহার রড উদ্ধার করা হয়।

হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

ধারণা করা হচ্ছে সন্ত্রাসীরা তাকে রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। দোকানে ভেতর কর্মচারী রাসেল ঘুমিয়ে থাকলেও সে হত্যাকান্ড সম্পর্কে কিছু বলতে পারেনি। পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।