সরকার ও র্যাবের বিরুদ্ধে রুল জারি
র্যাব হেফাজতে আটক ব্যক্তি বা ব্যক্তিদের নিরাপত্তা বিধানে দেশের আইন অনুযায়ী সরকার ও র্যাবকে কেন নির্দেশ দেওয়া হবে না-এ মর্মে কারণ দর্শাতে হাইকোর্ট রোববার তাদের প্রতি একটি রুল নিশি জারি করেছে।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) দায়ের করা একটি রিট আবেদনের ভিত্তিতে এ নির্দেশ দেওয়া হয়।
বিচারপতি মোহাম্মদ দস্তগীর হোসেন এবং বিচারপতি মামনুন রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ আদেশটি জারি করেন।
এইচআরপিবি তাদের আবেদনে উল্লেখ করে, প্রত্যেক ‘ক্রসফায়ার’ এর ক্ষেত্রে র্যাবের মধ্যে এক ধরনের ব্যাখ্যা দেওয়ার প্রবণতা দেখা যায়।
এইচআরপিবি জানায়, আটক ব্যক্তি বা ব্যক্তিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে কোনো এলাকা বা এলাকাগুলোতে অভিযান চালানোর সময় ‘লাইন অব ফায়ার’ এ তারা নিহত হয় বলে র্যাব তাদের ব্যাখ্যায় উল্লেখ করে।
আবেদনকারীরা ‘ক্রসফায়ারকে’ ‘বেআইনি’ ও ‘সংবিধান--পরিপন্থি’ বলে অভিহিত করেন।
আটক ব্যক্তিকে নিয়ে অভিযান চালানোর সময় র্যাব যেন তাদের বুলেট প্র“ফ জ্যাকেট ও হেলমেট পরায় সেজন্যেও এইচআরপিবি সরকারের প্রতি আবেদন জানিয়েছে।
