২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গণপিটুনিতে সন্দেহভাজন ছিনতাইকারী নিহত

চট্টগ্রামের কদমতলী এলাকায় রোববার এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইকালে গণপিটুনিতে এক সন্দেহভাজন ছিনতাইকারী নিহত হয়েছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2006, 09:19 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

নিহতের বয়স আনুমানিক ৩০। তার পরিচয় জানা যায়নি।

স্থানীয় লোকজন জানান, বেলা ৩ টার দিকে ব্যবসায়ীর টাকা ছিনতাইকালে পথচারি ও স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ফেলে। উত্তেজিত জনতা তাকে বেধড়ক মারধর করলে তিনি মারা যান। 

শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। ডবলমুরিং থানা পুলিশও তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি।