২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় অপহৃত চার মাসের শিশুকে বেনাপোল থেকে উদ্ধার

অপহরণের ১২ দিন পর শুক্রবার গভীর রাতে চার মাসের শিশু রাকিব হোসেনকে বেনাপোল থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত এক মহিলা ও তার স্বামীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাতক্ষীরা ও বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2006, 07:42 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

গত ২৪ জুলাই সদর উপজেলার চুপড়িয়া গ্রামের ভ্যানচালক নুর মোহাম্মদ ও তার স্ত্রী হামিদা খাতুন চার মাস বয়সী শিশু রাকিবকে নিয়ে ডাক্তার দেখাতে আসেন। এসময় ফিল্মি স্টাইলে মায়ের কোল থেকে শিশু রাকিবকে অপহরণ করে নিয়ে যায় এক পাচারকারী চক্র। ১২দিন ব্যাপক খোঁজাখুঁজির পর অবশেষে বেনাপোলের গাজীপুর গ্রাম থেকে পুলিশ শিশুটিকে উদ্ধার করে এবং পাচারকারী লাভলী ও তার স্বামী বেনাপোল কাস্টমস অফিসের কর্মচারি মামুনুর রশিদকে আটক করে।

এই দম্পতি দীর্ঘদিন ধরেই বিভিন্ন স্থান থেকে শিশুদের সংগ্রহ করে এনে ভারতে পাচার করে আসছে বলে পুলিশ জানায়। শুক্রবার রাতে সাতক্ষীরা থানার ওসি মো. শাহজাহান শনিবার সকালে আটককৃতদের সাতক্ষীরায় নিয়ে আসেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

এদিকে শিশুটিকে ফিরে পেয়ে বাবা - মা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং পাচারকারীদের কঠোর শাস্তি দাবি করেন।