২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে তুরাগ নদীতে দুটি ট্রলার সংঘর্ষে নিহত ১, আহত ২০, নিখোঁজ ২

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জালুয়াভিটি এলাকায় তুরাগ নদীতে বুধবার সকালে দুটি ট্রলারের সংঘর্ষে এক মহিলা নিহত ও ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় দুজন নিখোঁজ রয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2006, 07:23 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

নিহতের নাম বিমলা খাতুন (৪৫)। তিনি গাজীপুর সদর উপজেলার রোভার পল্লী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুরের স্ত্রী।

আহত যাত্রীরা জানান, সকাল ১০টার দিকে স্থানীয় ভাওয়াল মির্জাপুর থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলারটি সাকাশ্বর বাজারের উদ্দেশ্যে রওনা হয়। ট্রলারটি জালুয়াভিটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালু ভর্তি ট্রলার নূরের আলো’র সাথে সংঘর্ষ হয়।

এ ঘটনায় দুটি ট্রলারই ডুবে যায় এবং বিমলা খাতুন ঘটনাস্থলেই মারা যায়। এখন পর্যন্ত দুজন নিখোঁজ রয়েছে।

আহত ২০ জনের মধ্যে সাহাবুদ্দিন (৪৫), বারেক ফকির (৭০), জহিরুল (৫০), আনিসুর রহমান (৪৫)সহ পাঁচজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।