পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ঢাবির ৬ শিক্ষার্থীকে বহিষ্কার
পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ২০০৬ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষা বর্ষের বিভিন্ন বিভাগের মোট ছয়জনকে বহিষ্কার করেছেন কর্তৃপক্ষ। অভিযুক্ত অপর তিনজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিস সূত্র জানায়, গত ১৫ জুন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদের এক সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষের বিএ, বিএসসি, বিএসএস, ডিগ্রী এবং এমএসএস পরীক্ষার মোট নয়জন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হয়। ১৩ জুলাই অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তা অনুমোদন করা হয়।
অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী চার শিক্ষার্থীকে যথাক্রমে পরীক্ষা বাতিল, পরবর্তী একটি পরীক্ষা এমনকি দুটি পরীক্ষায়ও অংশগ্রহণ করতে না দেওয়ায় শাস্তি দেওয়া হয়েছে। একজন শিক্ষার্থীকে দু’হাজার টাকা জরিমানা আদায় শর্তে অব্যাহতি এবং অপর একজন শিক্ষার্থীকে দু’হাজার টাকা জরিমানা আদায়ের শর্তে অব্যাহতি এবং তার ফল প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে শৃঙ্খলা পরিষদ।
চারজনের মধ্যে দুজনকে যে পরীক্ষায় নকল করেছে সেই পরীক্ষাসহ পরবর্তী দুটি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বাদ দেওয়া হয়েছে। অন্য দুজনকে যে পরীক্ষায় নকল করেছে সেই পরীক্ষাসহ পরবর্তী একটি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বাদ দেওয়া হয়েছে।
