দিনাজপুর সীমান্তে বিডিআর - বিএসএফ’র গুলিবিনিময়
দিনাজপুরের বিরামপুর উপজেলার দাউদপুর সীমান্তের বলপাড়া ক্যাম্পের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা সোমবার গভীর রাতে বাংলাদেশের চোরাকারবারীদের লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালায়।
মেইন পিলার ২৯০ সাব পিলার ২৪ এর কাছে বিএসএফ’র গুলিবর্ষণের পরিপ্রেক্ষিতে বিরামপুর কাটলা দাউদপুর ক্যাম্পের বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদস্যরাও দুই রাউন্ড পাল্টা গুলিবর্ষণ করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
কাটলা দাউদপুর ক্যাম্পের এক বিডিআর কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এদিকে সোমবারের পতাকা বৈঠকে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ না করার প্রতিশ্র“তি দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিরামপুর উপজেলার অচিন্তপুর সীমান্তে ২৯৪ নম্বর পিলার সংলগ্ন বিএসএফ’র কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা অনেকখানিই প্রশমিত হয়েছে।
