২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় চরমপন্থিদের হামলায় ৪ জন নিহত

পাবনার সাঁথিয়া উপজেলার তেরখাদা গ্রামে চরমপন্থি ক্যাডাররা শনিবার ভোরে চারজনকে হত্যা করেছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2006, 02:03 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

নিহতরা হচ্ছে--সাঁথিয়া উপজেলার তেরখাদা গ্রামের লাল সরকার (৩৫), আব্দুর রউফ (৩৩), আফসার আলী এবং মঙ্গলগ্রামের আব্বাস আলী (৪০)।

পুলিশ জানায়, রাত ২টার দিকে চরমপন্থিরা এদের চারজনকে ধরে নিয়ে গিয়ে তেরখাদা গ্রামের একটি মাঠে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।

পুলিশ সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা সদর হাসপাতালে পাঠায়।

এদিকে চরমপন্থি দল এমএল জনযুদ্ধের পক্ষে রূহিত রায় এ হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করেছে।