রাজধানীর উত্তরায় শনিবার সকালে আবারো গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুলিশসহ প্রায় ৫০ জন আহত এবং ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের ব্যানারে হ্যাচং কর্পোরেশন লিমিটেড ইউনিট ওয়ান, নাদিয়া সোয়েটার, নাজ সোয়েটার, বুটিকস সোয়েটার, বেঙ্গল সোয়েটার, এসকেএস সোয়েটার, সিনটেক সোয়েটার এবং নাজমা সোয়েটারের পাঁচ থেকে ছয় হাজার শ্রমিক বন্ধ হ্যাচং গার্মেন্টস খুলে দেয়া, ছাটাইকৃত শ্রমিকদের পুনর্বহাল, শ্রমিকদের ওপর নির্যাতন বন্ধ এবং বৃহস্পতিবার পুলিশের লাঠিচার্জে গর্ভবর্তী এক মহিলা শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে তারা সকাল সাড়ে ৯টার দিকে মিছিল বের করে।
এসময় তারা পুলিশের বাধার সম্মুখিন হলে ঢাকা--ময়মনসিংহ সড়ক অবরোধ করে। এসময় মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা বেলা ১২টার দিকে পুনরায় একটি মিছিল নিয়ে উত্তরা আজমপুর বাসস্ট্যান্ড হয়ে বিসমিল্লাহ শপিং কমপ্লেক্সে পৌঁছলে পুলিশ তাদের বাধা দেয়। এসময় বিক্ষুব্ধ শ্রমিক এবং পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় সাত থেকে আটজন পুলিশসহ প্রায় ৫০ জন আহত হয়।
এক পর্যায়ে শ্রমিকরা টিএসআই বিপুলকে ধরে নিয়ে গিয়ে আজমপুর কাঁচাবাজার এলাকার একটি ঘরে আটকে রাখে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিপুলকে উদ্ধার করে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে পুলিশ ১০ থেকে ১২ জনকে গ্রেপ্তার করে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
হ্যাচং করপোরেশন’র গার্মেন্টস শ্রমিকরা বন্ধ কারখানা খুলে দেওয়া ও শ্রমিক নির্যাতন বন্ধ করার দাবিতে বুধবারও এক দফা ঢাকা -- ময়মনসিংহ রোড অবরোধ করে। এর আগেও এই কারখানাটির শ্রমিকরা কয়েক দফায় আন্দোলন -- বিােভ করেছে। বেতন ভাতা পরিশোধ না করেই গত ১৮ জুলাই মালিকপ আকস্মিকভাবে কারখানাটি বন্ধ করে। সেই থেকে শ্রমিক অসন্তোষ চলছে বলে জানা যায়।
