খুলনায় সন্ত্রাসীদের হামলায় বিএনপি নেতার মৃত্যু
খুলনার ডুমুরিয়া উপজেলার আঠারোমাইল বাজারে সন্ত্রাসীদের হামলায় বিএনপি’র এক নেতা শনিবার ভোরে মারা গেছেন।
নিহত বিএনপি নেতার নাম জব্বার নুরুল। তিনি ওয়ার্ড যুবদল সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, আঠারোমাইল বাজারে শুক্রবার রাত সোয়া ৮টার দিকে একদল সন্ত্রাসী জব্বারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপায়।
আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় জব্বার শনিবার ভোরে মারা যান।
