সিরাজগঞ্জে বৈধ কাগজপত্র বিহীন ৪৬টি মোটর সাইকেল আটক
সিরাজগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের শহর রক্ষা হার্ডপয়েন্ট এলাকায় শুক্রবার গভীর রাতে র্যাব বিশেষ অভিযান চালিয়ে কাগজপত্র বিহীন ৪৬টি মোটর সাইকেল আটক করেছে।
র্যাব জানায়, শহর রক্ষা হার্ডপয়েন্ট এলাকায় র্যাব--১২ এর একটি একটি বিশেষ দল অভিযান পরিচালনার সময় মোটর সাইকেল চালকরা তাদের গাড়ির বৈধ কাগজপত্র দেখাতে না পারার কারণে র্যাব ৪৬টি মোটর সাইকেল আটক করে।
র্যাব আরও জানায়, দীর্ঘদিন ধরে হার্ডপয়েন্ট এলাকায় বিভিন্ন প্রকার অসামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হওয়ায় র্যাব এ অভিযান পরিচালনা করে। যানবাহন আইন অনুযায়ী বৈধ কাগজপত্র এবং জরিমানার টাকা পরিশোধ করে মালিকরা মোটর সাইকেলগুলো ফেরত নিতে পারবে। এ অভিযানে সরকারের আনুমানিক সাত লক্ষাধিক টাকা রাজস্ব আদায় হবে বলে র্যাব জানায়।
