২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দুজন অভিযুক্ত ডাকাত নিহত

চট্টগ্রামের হাটহাজারী থানার মুহুরীরহাট নামক এলাকায় শুক্রবার রাতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দুজন অভিযুক্ত ডাকাত নিহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2006, 10:50 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

পুলিশ জানায়, রাত সাড়ে ৭ টার দিকে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ একটি ডাকাত দলকে ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা এলোপাতাড়ি গুলি ছুঁড়লে দুপক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। বন্দুকযুদ্ধের এক পর্যায়ে ঘটনাস্থলে দুজন অজ্ঞাত পরিচয়ের ডাকাত মারা যায়। অন্যান্য সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

এ ঘটানায় হাটহাজারী থানার ওসি ও দুজন এসআই সামান্য আহত হয়েছে।

পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় দুটি এলজি, দুটি বন্দুক ও নয় রাউন্ড বুলেট।