২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসিয়ান আঞ্চলিক ফোরামে বাংলাদেশের আনুষ্ঠানিক প্রবেশ

বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে আসিয়ান আঞ্চলিক ফোরামে (এআরএফ) প্রবেশ করেছে। কুয়ালালামপুরে শুক্রবার অনুষ্ঠিত এআরএফ’র পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশের এই অভিষেক হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2006, 09:40 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বদানকারী পররাষ্ট্রমন্ত্রী এম. মোরশেদ খান এআরএফ’এ বাংলাদেশের প্রবেশে সমর্থন  দেওয়ার জন্য সকল সদস্যকে ধন্যবাদ জানান।

তিনি ইসরাইয়েলি আগ্রাসন ও নিরাপরাধ বেসামরিক নাগরিক হত্যারও তীব্র নিন্দা জানান এবং  লেবানন ও সংশ্লিষ্ট এলাকার সঙ্কট সমাধানে জরুরী পদক্ষেপ গ্রহণ করার জন্য আর্ন্তজাতিক সমাজের প্রতি আহ্বান জানান।

নিরাপত্তাজনিত বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষন করে পররাষ্ট্রমন্ত্রী নিরস্ত্রীকরণ, ক্ষুদ্র আগ্নেয়াস্ত্রের বিস্তার রোধ এবং সন্ত্রাস নির্মূল করাসহ বিভিন্ন ইস্যুতে আর্ন্তজাতিক সহযোগিতার ওপর আলোকপাত করেন।

তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিশ্বের নেতৃত্বস্থানীয় সৈন্য সরবরাহকারী হিসেবে বাংলাদেশের বি¯তৃত জ্ঞান বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলোর সাথে বিনিময় করার প্রস্তাব দেন।

পররাষ্ট্র মন্ত্রী মোরশেদ খান নিশ্চয়তা দেন, ফোরামে বাংলাদেশের অংশগ্রহণ এশিয়া -- প্যাসিফিক অঞ্চলের শান্তি ও নিরাপত্তা রক্ষায় অবদানকে শক্তিশালী করবে ।

ফোরামের চেয়ারম্যানের বিবৃতির মাধ্যমে ১৩ তম এআরএফ’র বৈঠক সমাপ্ত হয়। এতে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে উদ্বেগ প্রকাশ করা হয়।