২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ দিন পর নিহত বাংলাদেশী’র লাশ ফেরত দিয়েছে বিএসএফ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী’র (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশীর লাশ ১০দিন পর শুক্রবার বিকেলে ফেরত দেওয়া হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2006, 09:26 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

পুলিশ সূত্র জানায়, উভয় পক্ষের আলোচনার পরিপ্রেক্ষিতে বিএসএফ নিহত মোখলেসুর রহমানের লাশ বিকালে বিডিআর এর কাছে হস্তান্তর করে।

কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তে স্থানীয় বিওপি’র কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুল করিম ও কলারোয়া থানা পুলিশ লাশ গ্রহণ করে। এসময় ভারতের হাকিমপুর বিএসএফ ক্যাম্পের কোম্পানী কমান্ডার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৮ জুলাই কলারোয়ার বোয়ালিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে মোখলেস গরু আনতে গিয়ে বিএসএফ’র গুলিতে নিহত হন। বিএসএফ তার লাশ টেনে ভারতের সীমানার ভিতর নিয়ে যায়।

পরে স্থানীয় বিডিআর নিহতের লাশ ফেরত চেয়ে হাকিমপুর বিএসএফ ক্যাম্পে একটি চিঠি পাঠায়।

এদিকে বিকালে নিহত মোখলেসের লাশ ফেরতের পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।