২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ আগস্ট ঢাকায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির অবস্থান ধর্মঘট

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি আগামী ৬ আগস্ট রোববার ঢাকার মুক্তাঙ্গনে অবস্থান ধর্মঘট আহ্বান করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2006, 08:08 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

শুক্রবার সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা উল্লেখ করে বলা হয়, এই কর্মসূচিকে সফল করে তুলতে মোহাম্মদপুর আলহেরা কলেজে এক সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপিকা মনোয়ারা খাতুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চৌধুরী মুগীসউদ্দিন মাহমুদ, অধ্যাপক আবু সাঈদ, অধ্যাপক আব্দুল মফিজ, অধ্যাপক মো. জাকারিয়া, অধ্যাপক তাসলিমা বেগম এবং অধ্যাপক আয়শা আহমদ প্রমুখ।

সভায় বক্তারা বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির ডাকা অবস্থান ধর্মঘটে অংশগ্রহণের জন্য দেশের সব কর্মচারিদের আহ্বান জানান।