২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মরক্কোর বাদশাহকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহমেদ এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৩০ জুলাই মরক্কোর জাতীয় দিবস উপলক্ষে বাদশাহ মোহাম্মদকে (ষষ্ঠ) শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2006, 08:20 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, উভয় দেশ তাদের পারস্পরিক স্বার্থে আগামী বছরগুলোতে সহযোগিতার সম্ভাব্য সকল খাতে অধিকতর মনযোগ দেবে।

মরক্কোর রাজা ও সেদেশের জনগণের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করে প্রধানমন্ত্রী বলেন, উভয় দেশের মধ্যে বিরাজমান চমৎকার পারস্পরিক সম্পর্ক আগামীতে অব্যহত থাকবে এবং তা বৃদ্ধি পেয়ে আরো গভীরতর হবে।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মরক্কোর বন্ধুপ্রতীম জনগণের পাশাপাশি রাজার সুস্বাস্থ্য, ব্যাক্তিগত সুখ ও শান্তি এবং অব্যহত শান্তি, উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।