২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইবি শিক্ষক সমিতির বর্জন কর্মসূচির সপ্তম দিনেও বিশ্ববিদ্যালয় ছিল অচল

নতুন উপাচার্য নিয়োগের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির লাগাতার ক্লাস - পরীক্ষা বর্জন কর্মসূচির সপ্তম দিন বুধবারও বিশ্ববিদ্যালয় ছিল অচল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইসলামী-বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2006, 08:33 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল কম।

এদিকে শিক্ষকদের লাগাতার ক্লাস - পরীক্ষা বর্জন কর্মসূচিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দল অযৌক্তিক ও অনৈতিক বলে অভিহিত করেছে ।

দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়।

ছাত্র দল নেতারা বলেন, শিক্ষার্থীদের জিম্মি করে ক্লাস - পরীক্ষা বর্জন করে চরম ক্ষতি করছেন শিক্ষকরা। তারা শিক্ষকদের এ আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানান।

এছাড়া এই অচলাবস্থা নিরসনের জন্যে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিকটও অুনরোধ জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, যুগ্ম সম্পাদক কামাল হোসেন। এছাড়া সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ফিরোজ।